ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশের যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ১০:০৫ পিএম

দেশের যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যেই তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার বিকেলে দেওয়া এক বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, এসব এলাকায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়- ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮০ কিমি বেগে কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। লঘুচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী কয়েকদিন দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিজলি চমকানোর সম্ভাবনা আছে। বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।

জেএইচআর

Link copied!