ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ১২:৫৯ পিএম

বাড়ছে ৭ নদীর পানি, যেসব অঞ্চলে ধেয়ে আসছে বন্যা

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে বন্যার শঙ্কা জোরালো হয়ে উঠেছে। বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যে সাতটি নদীর একাধিক পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।

সোমবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব পড়েছে হাওর এলাকার নদীগুলোতে। এতে কয়েকটি জেলার গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

সংস্থাটি জানায়, নেত্রকোনার জারিয়াজঞ্জাইল ও হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগান এলাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে নদীগুলোর পানি দ্রুত বাড়তে শুরু করেছে।

সকাল ৯টার তথ্যানুযায়ী, হাওর বেসিনের তিন জেলার সাতটি নদীর আটটি পর্যবেক্ষণ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের নলজুর নদী, নেত্রকোনার ধনু-বাউলাই, সোমেশ্বরী ও ভুগাই-কংশ নদী এবং মগরা নদীর বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমা ছাড়িয়েছে।

অন্যদিকে হবিগঞ্জের কালনি ও সুতাং নদীর পানিও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। যদিও কিছু নদীতে পানি সামান্য কমেছে, তবুও সার্বিকভাবে হাওর অঞ্চলে পানির স্তর ধীরগতিতে বাড়ছে বলে জানানো হয়েছে।

এদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পানির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এএন

Link copied!