ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ০৪:৫৪ পিএম

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের মোট ১৭টি জেলায় দমকা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

ঝড়ের সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলবে। এর ফলে সারাদেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১১ মে) এর মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হতে পারে। এতে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তার পরের ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরও দেশের সব বিভাগে এ ধরনের আবহাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময় দেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এএন

Link copied!