ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝরবে বজ্রবৃষ্টি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১১, ২০২৬, ১২:১৮ পিএম

সাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝরবে বজ্রবৃষ্টি

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় দেশের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ পরিস্থিতির প্রভাবে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আগামী মঙ্গলবার সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনাও রয়েছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্যে দেখা গেছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রামগতিতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৬৫ মিলিমিটার।

এএন

Link copied!