ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
মাহদী আমিন

কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৬:০০ পিএম

কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে তরুণ-তরুণীরা নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগের সুযোগ পাবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বৃক্ষ রোপণে এনজিও’র ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় দেশের দুই শতাধিক এনজিও প্রতিনিধিরা অংশ নেন। সভায় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে এনজিওগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মাহদী আমিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের উন্নয়ন ও ইতিবাচক পরিচিতি তুলে ধরতে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশ থেকে আসা সহযোগিতা এনজিওগুলোর মাধ্যমে গণমানুষের সেবায় ব্যয় হচ্ছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমেও এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যে প্রি-পাইলট ও পাইলট প্রকল্প শুরু হয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে ফেজ ওয়ান, টু ও থ্রি আকারে সেগুলো সারা দেশে বাস্তবায়ন করা হবে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে এনজিওগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারের মেয়াদের তিন মাস পূর্ণ হয়েছে। এ সময়ে জনগণের বড় প্রত্যাশা রয়েছে-একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, দেশে বাকস্বাধীনতা, আইনের শাসন ও যৌক্তিক সমালোচনার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মাহদী আমিন বলেন, আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে যেতে চাই।

এম জি
 

Link copied!