ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লন্ডনে সুদানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৮:০০ পিএম

লন্ডনে সুদানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাক্ষাৎ

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস। শনিবার লন্ডনের হিলটন হোটেলের লবিতে এ অনানুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম। তিনি বিষয়টি বঙ্গভবন প্রেস উইংকে অবহিত করেন।

সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের সঙ্গে সুদানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সুদানের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় সুদানে দায়িত্ব পালনকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস।

পরে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কের জন্য সুদানের প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ-সুদান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এম জি

Link copied!