ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদুল আজহায় দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৬:৪৩ পিএম

ঈদুল আজহায় দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি কোরবানির আনন্দ সমাজের দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সচ্ছল ও বিত্তবানদের মানবকল্যাণে আরও বেশি এগিয়ে আসা উচিত।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ঈদুল আজহা শুধু ধর্মীয় উৎসব নয়; এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও পশুত্বের প্রবৃত্তিকে পরিহার করার এক মহিমান্বিত শিক্ষা বহন করে।

তিনি আরও বলেন, মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, আনুগত্য ও সামাজিক সাম্যের অনন্য বার্তা নিয়েই প্রতিবছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে।

হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর ত্যাগের ঘটনাকে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, আল্লাহর নির্দেশ পালনে তাদের আত্মত্যাগ, ধৈর্য ও আনুগত্য মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে রয়েছে।

তিনি জানান, কোরবানির মাংস সঠিকভাবে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে সমতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। পাশাপাশি এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে এবং গরিব মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়তা করে।

রাষ্ট্রপতি কোরবানি নির্ধারিত স্থানে সম্পন্ন করা এবং বর্জ্য যথাযথভাবে অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ঈদুল আজহার শিক্ষা ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিভেদ ও হিংসার পরিবর্তে সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে একসঙ্গে কাজ করতে হবে।

রাষ্ট্রপতি তার বাণীতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন এবং ঈদুল আজহা বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনে। 

সূত্র: বাসস

এম জি

Link copied!