ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আনোয়ারায় স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালালেন স্বামী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ১৯, ২০২৬, ০৫:৫৮ পিএম

আনোয়ারায় স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালালেন স্বামী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্ত্রীর মরদেহ রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম খাদিজা আক্তার কাশফি (১৮)।

নিহত কাশফি উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার কাজী বাড়ির আবদুল জলিলের মেয়ে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। 

পারিবারিক সূত্রে জানা যায়, সাত মাস আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর পাশের এলাকার আলী হোসেনের ছেলে মোহাম্মদ মারুফের (১৯) সঙ্গে তাঁর বিয়ে হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাশফিকে তাঁর স্বামী আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ জরুরি বিভাগে রেখে স্বামী হাসপাতাল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপমা চৌধুরী বলেন, “ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর গলায় একটি দাগ রয়েছে। মৃত ঘোষণার পর তাঁর স্বামী দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।”

এএন

Link copied!