ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরকার মানুষ হত্যার পৈশাচিক উৎসবে মেতে উঠেছে: গণঅধিকার পরিষদ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৯:৪৭ পিএম

সরকার মানুষ হত্যার পৈশাচিক উৎসবে মেতে উঠেছে: গণঅধিকার পরিষদ

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতা-কর্মীদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল কর্মী শাওন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর এক যৌথ বিবৃতিতে বলেন, মুন্সিগঞ্জে রাজনৈতিক দলের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচিতে নাগরিকদের উপর গুলি চালিয়ে মানুষ হত্যায় গণঅধিকার পরিষদ গভীর উদ্বেগের সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সভা-সমাবেশের মতো সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে পুলিশ মানুষ হত্যা করছে। বিনা ভোটের এই কর্তৃত্ববাদী সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষ হত্যার পৈশাচিক উৎসবে মেতে উঠেছে। গণবিরোধী  জনবিচ্ছিন্ন, দুর্নীতিবাজ সরকারের এসব কর্মকান্ড দেশকে চরম নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। যা দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।

নেতৃদ্বয়, আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমরা চাই ফ্যাসিবাদী সরকারের বেআইনি নির্দেশ পালন থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিরত থাকুক। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করুক।একই সাথে জনগণকে সম্মিলিতভাবে বর্তমান মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানাচ্ছে গণঅধিকার পরিষদ।

এবি
 

Link copied!