ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৫, ০২:৪১ পিএম

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি

বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি কিছু সংশোধনসহ জবাব দিয়েছে এবং সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেছে।

সোমবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ফেব্রুয়ারিতেই বিএনপি জবাব দিয়েছিল। সেখানে ২৬ মার্চকে উপস্থাপন করা হয়নি, এ বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে। ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা যদি গৃহীত না হয়, তবে ঘোষণাপত্র পাঠের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।”

বিএনপির এ নেতা বলেন, “অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সনদ বাস্তবায়নে সহযোগিতা করছে না বা নিশ্চয়তা না পেলে সই করবে না। এসব অভিযোগ সত্য নয়। বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে আমরা সবাইকে আহ্বান জানাই।”

তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের সংস্কার কমিশনে উত্থাপিত ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে বিএনপি ১২টিতে একমত হয়েছে এবং ৭টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, “আগামীকাল (মঙ্গলবার, ৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউতে যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে বিএনপিকে এখনও কোনো আমন্ত্রণ জানানো হয়নি।”

ইএইচ

Link copied!