ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
খায়রুল কবির খোকন

শেখ হাসিনা পালিয়ে না গেলে হাড্ডি-মাংসও পাওয়া যেতো না

মো. হৃদয় খান, নরসিংদী

মো. হৃদয় খান, নরসিংদী

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৩:৩৯ পিএম

শেখ হাসিনা পালিয়ে না গেলে হাড্ডি-মাংসও পাওয়া যেতো না

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “শেখ হাসিনা পালিয়ে গিয়ে বেঁচে গেছেন, নয়তো তার হাড্ডি-মাংস খুঁজে পাওয়া যেতো না।”

বুধবার দুপুরে নরসিংদীর করিমপুরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন অভিযোগ করেন, শেখ হাসিনা জনগণের ওপর দীর্ঘদিন ধরে নানা অত্যাচার চালিয়ে আসছেন। 

বলেন, “পালিয়ে না গেলে তার হাড্ডি-মাংসও পাওয়া যেতো না। সে যে পরিমাণ হত্যা, গুম, খুন এবং গায়েবী মামলা দিয়েছে, তা নিয়েও তার শেষ রক্ষা হয়নি।”

তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে কুত্তা ছাড়া ভোটার দেখা যায়নি, ২০১৮ সালের ভোট দিনে অনুষ্ঠিত হলেও রাত পর্যন্ত চলেছে, আর ২০২৪ সালের নির্বাচনেও জনগন ভোট দিতে পারেনি। তিনি যোগ করেন, “সবাই প্রস্তুতি নিন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র চলবে না।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহসভাপতি বিজি রশিদ নওশের, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম, হুমায়ুন কবির কামাল, বোরহান উদ্দিন, হারুন অর রশীদসহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!