ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
শামসুজ্জামান দুদু

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:৩৬ পিএম

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন এবং চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি আবারও ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ সম্মিলিতভাবে তা প্রতিহত করবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।

শামসুজ্জামান দুদু বলেন, “বর্তমান সময়ে দেশের সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন হলে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি আবার ক্ষমতায় আসবে।”

আওয়ামী লীগের শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।”

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ তা উপেক্ষা করেছে। যদি তারা সুষ্ঠু নির্বাচন দিত, গণতন্ত্র বজায় রাখত, তাহলে আজ তাদের এ পরিণতি হতো না।

সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়। এ সময় বিএনপির জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!