ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হেফাজতের নেতার সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:৫০ পিএম

হেফাজতের নেতার সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে এনসিপির সদস্য সচিব আকতার হোসেনও সাক্ষাতে যোগ দেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীতে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, গতকাল জমিয়তে উলামায়ে ইসলামের সম্মেলনে হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

তারা জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেছেন এবং অন্য কোনো ইসলামি দলের সঙ্গে জোট না করার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে, এনসিপি প্রাথমিকভাবে জামায়াতসহ কিছু ইসলামি দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেবার প্রস্তুতি নিচ্ছিলেও শেষ পর্যন্ত দলটি নিজ উদ্যোগে আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্যান্য ইসলামি দল—জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ছয়টি দল—ই যুগপৎ কর্মসূচি শুরু করেছে।

ইএইচ

Link copied!