ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ১২:১১ পিএম

সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সেখানে বিএনপি নেতা হুমায়ুন কবির বক্তব্য দিচ্ছিলেন। সে সময় পাশেই থাকা এনসিপি নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। এতে ব্রিফিংয়ের পরিবেশ বিঘ্নিত হলে এক সাংবাদিক তাদের নিয়ম মেনে কথা বলার অনুরোধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে এনসিপির কিছু নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে আচরণে মারমুখী হয়ে ওঠেন এবং লাঞ্ছিত করেন বলে প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালনে গিয়েছিলাম। কিন্তু এনসিপি নেতাদের আচরণ ছিল অগ্রহণযোগ্য ও অপমানজনক। এই ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট ছাড়া উপায় ছিল না।

এই দিনেই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

তারা জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেছিলেন।

জেএইচআর

Link copied!