ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদ

নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৩:৪১ পিএম

নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না

দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দটি যুক্ত থাকলেই সেটি ইসলামী দল হিসেবে গণ্য হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন শেষে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইসলাম কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এটি মানবতার ধর্ম-যা বিভাজন নয়, ঐক্যের বার্তা দেয়।

তিনি আরও বলেন, শুধু ক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা ঠিক নয়। আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভাজন থাকবে না।

বিএনপিকে ইসলামবিরোধী বলা অপপ্রচার উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে আলেম ও ইসলামের প্রতি বিদ্বেষী আচরণ করেছে আওয়ামী লীগ। বিএনপি সবসময় ইসলামপ্রেমী ও আলেম সমাজের পাশে ছিল এবং থাকবে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। জাতীয় ঐক্যই আজ আমাদের মুক্তির পথ।

পরিদর্শনকালে তিনি মাদরাসার প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান, মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়বের কবর জিয়ারত করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!