ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
হাসনাত আবদুল্লাহ

আমাদের প্রতীক শাপলা ছাড়া বিকল্প নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০১:৫০ পিএম

আমাদের প্রতীক শাপলা ছাড়া বিকল্প নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত ও আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেছেন, ইসি স্বচ্ছভাবে নয়, বরং স্বেচ্ছাচারীভাবে কাজ করছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আসলে আগারগাঁও থেকে নেওয়া হয় না, তাদের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে। কমিশন স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

শাপলা প্রতীক নিয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতীক শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। ইসি এখন পর্যন্ত শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো আইনগত যুক্তি দেখাতে পারেনি। তাই আমরা শাপলাকেই আমাদের একমাত্র প্রতীক হিসেবে দাবি করছি।

জেএইচআর

Link copied!