ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদ

বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা ব্যর্থ হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৩৯ পিএম

বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা ব্যর্থ হবে

বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই চেষ্টা কোনোভাবেই সফল হবে না।

রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শুধু একটি রাজনৈতিক দলের নয়, সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, তাদের অবদানের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। মাত্র ৩৬ দিনের মধ্যে ফ্যাসিস্ট শাসকের পতন হয়নি, এটি ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফলাফল।”

সালাহউদ্দিন আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ৪২২ জন বিএনপি নেতাকর্মী নিজের জীবন উৎসর্গ করেছেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি যে ভূমিকা রেখেছে, সেই ত্যাগ ও রক্তদানের মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের জুলাই যোদ্ধারা কিছু ভুলভ্রান্তি করতে পারে, কিন্তু তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। “জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কমুক্ত রাখতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদেরকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে।”

এ সময় তিনি জাতীয় জীবনে ২৪-এর জুলাই অভ্যুত্থানের ভূমিকা লিডিং ও ড্রাইভিং ফোর্স হিসেবে উল্লেখ করে বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের অংশ হিসেবে বিএনপির ত্যাগ ও সংগ্রাম কখনো কলঙ্কিত হতে পারবে না। যে কোনো বক্তব্য দেয়ার সময় সবাইকে সাবধান হতে হবে।”

সালাহউদ্দিন বলেন, কিছু কিছু ঘটনা দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সংগঠিত হতে পারে। তবে তদন্তের আগে এসবের জন্য কোনো দোষারোপ করা ঠিক হবে না।

তিনি আশা প্রকাশ করেন, জুলাই যোদ্ধাদের নতুন প্রজন্ম ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিতে সক্ষম হবে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে।

ইএইচ

Link copied!