ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদ

জাতীয় ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ ফিরে আসবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৫:৫৫ পিএম

জাতীয় ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ ফিরে আসবে

গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ঐক্য নষ্ট হলে তা ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি, ছাত্রদল ও যুবদল জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, যার সমন্বয় করেছিলেন নুরুল হক নূর ও রাশেদ খান। গত ১৬ বছরের সকল রক্তসিঁড়িতে গণঅধিকার পরিষদের ভূমিকা কম নয়। তিনি মন্তব্য করেন, এখনও নূরের পিট ও পুলিশের লাঠি একে অপরের পরিপূরক। ফ্যাসিবাদী আমলে এটা গৌরবের হলেও ফ্যাসিবাদমুক্ত সময়ে এটি গৌরবের নয়, বরং অপমানের।

তিনি বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি। এনসিপিসহ কয়েকটি দল সনদে স্বাক্ষর করার সুযোগ পায়নি। তাদের কিছু দাবি রয়েছে এবং সে বিষয়ে আলোচনা চলমান। তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের আদেশের মাধ্যমে এই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে। তার মতে, কিছু ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন হয়েছে এবং পরবর্তী সংসদীয় সরকার সেগুলোকে বৈধতা দেবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতেই সব সমস্যার সমাধান হবে। অর্জিত সাফল্যকে সামনে এগিয়ে নিতে ফ্যাসিবাদবিরোধী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ এটিই হবে আমাদের একমাত্র শক্তি।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে আমরা সবাই এক থাকব। দ্বিতীয়ত, কোনোভাবেই ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। এর প্রত্যাবর্তনের সকল পথ বন্ধ করতে হবে এবং সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেএইচআর

Link copied!