ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মুনতাসির মাহমুদ

শিবিরের সঙ্গে জুনেই আন্দোলনের পরিকল্পনা করেছিলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৫, ০২:৪৩ পিএম

শিবিরের সঙ্গে জুনেই আন্দোলনের পরিকল্পনা করেছিলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ দাবি করেছেন, ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে বসে জুন মাসেই আন্দোলন নিয়ে পরিকল্পনা করেছিলেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মুনতাসির বলেন, “আমাকে তারা বলে আপনি নাকি দলের প্রতি লয়াল না। কেন লয়াল না? আমি বলি, কেন জামাত–শিবিরকে আন্দোলনের ক্রেডিট দেব না? সে সময় ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, সাদ্দাম ভাই, সিবগাতুল্লাহ ভাই তাদের সঙ্গে বসে আমরা আন্দোলন-সংগ্রামের পরিকল্পনা করেছি।”

তিনি আরও বলেন, “আমরা ফার্মগেটেই বসেছিলাম। জুলাই নয়, জুন মাসেই যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল, তখন ছাত্রশিবিরের সঙ্গে আমরা বৈঠক করি। কারণ তরুণ প্রজন্মের একটাই আশা ছিল কীভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যায়। ছাত্রশিবির আমাদের সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে।”

শিবিরের কাছ থেকে কোনো অর্থ নেননি দাবি করে মুনতাসির বলেন, “আমি মুনতাসির শিবির থেকে এক টাকাও নেই নাই এক টাকাও না। টাকা নিয়েছে আসিফ, নাহিদ, মাহফুজরা। টাকা নিয়েও আবার শিবিরের পেছনে লাগছে। কিন্তু আমরা তাদের সঙ্গে বসেছি, আন্দোলনের প্ল্যান করেছি। আমাদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকেও চেষ্টা করেছি।”

তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

ইএইচ

Link copied!