ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদ

বিএনপি সরকার গঠন করলে আপনাদের উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৫, ২০২৫, ০২:৪৬ পিএম

বিএনপি সরকার গঠন করলে আপনাদের উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী জনসভায় জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, "আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হবে, দয়া করে আপনারা সবাই ধানের শীষের পক্ষে রায় দিন, ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।"

তিনি আরও বলেন, "বিএনপি সরকার প্রতিষ্ঠা করলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।"

শুক্রবার দুপুর ১২টায় কক্সবাজারের পেকুয়ার কোনাখালীতে ছাদখোলা গাড়িতে চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগ করার সময় তিনি এসব কথা বলেন। চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপি'র মনোনয়ন পাওয়ার পর গত ২ ডিসেম্বর নির্বাচনী এলাকায় এসে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলের এই অন্যতম শীর্ষ নেতা।

আগামী ৭ ডিসেম্বর (রোববার) পাঁচ দিনের প্রচারণা শেষে তিনি রাজধানী ঢাকায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ছফওয়ানুল করিম।

ইএইচ

Link copied!