ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ১০:১৭ এএম

খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বেবিচক (বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) অনুমোদন দিয়েছে। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বিমানটি ওই সময় ভোর ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ অবতরণ করবে। একই ফ্লাইট রাত ৯টায় ঢাকা ত্যাগ করবে বলে পরিকল্পনা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের প্রস্তুতি ও সুস্থতার ওপর ভিত্তি করে যাবতীয় সময়সূচি বদলে যেতে পারে।

এই বিশেষ ফ্লাইটটির জন্য কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়া হয়েছে। বিমান হিসেবে ব্যবহৃত হবে বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য আন্তর্জাতিকভাবে ব্যবহারযোগ্য। এর শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার কারণে ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য এটি উপযুক্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জেএইচআর

Link copied!