ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
শামসুজ্জামান দুদু

৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৪২ পিএম

৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন

১৯৭১ সালের ঘাতক এবং ২০২৪-এর গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য একই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, '৭১ ও '২৪-এর দুই গণহত্যাকারীর চরিত্র এক এবং তারা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই সবাইকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে যেন দেশে নির্বাচন অনুষ্ঠিত না হয়। এই ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত, তারা প্রকৃতপক্ষে দেশের শত্রু। বিএনপির এই শীর্ষ নেতা সতর্ক করে বলেন, নির্বাচন না হলে প্রতিবেশী দেশ এবং বিগত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তিই লাভবান হবে। আর এর ফলে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে এদেশের সাধারণ জনগণ।

বক্তব্যে তিনি যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। 

ইএইচ

Link copied!