ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
ধর্ম উপদেষ্টা

আগুন দিয়ে মানুষ হত্যা ও স্থাপনা জ্বালিয়ে দেওয়া গর্হিত কাজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০২:৩৯ পিএম

আগুন দিয়ে মানুষ হত্যা ও স্থাপনা জ্বালিয়ে দেওয়া গর্হিত কাজ

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করবে না সরকার। এই ধরনের কাজকে তিনি ‘গর্হিত অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের সব স্থাপনায় সরকারের পক্ষে এককভাবে নিরাপত্তা দেওয়া কঠিন কাজ উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করে জানান, যারা ‘মব’ সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।

গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা এবং মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে অভিহিত করেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

একই রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে উপদেষ্টা নিশ্চিত করেন।

পরিশেষে ধর্ম উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধরার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!