ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:৫০ পিএম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫-এর প্রথম অধিবেশন আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪-পরবর্তী বাস্তবতায় ছাত্রশিবির এখন আর কেবল একটি সাধারণ সংগঠন নয়, বরং এটি কার্যত বাংলাদেশের ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব পেয়েছে।

সকাল ৮টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে শাহাদাতবরণকারী কিশোর শহীদ মুনতাসির আলিফের পিতা সৈয়দ গাজিউর রহমান। উদ্বোধনী পর্বে শহীদ পরিবারের সদস্য, গুম হওয়া নেতাকর্মীদের স্বজন এবং আন্দোলনে আহতরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ ৫৪ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কলমের বদলে অস্ত্র তুলে দিয়ে ছাত্রজীবন ও নারীদের নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছিল। সেই অন্ধকারের কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি। তিনি ছাত্রশিবিরকে শিক্ষাঙ্গনে মাদক, অস্ত্র ও নারীদের প্রতি অমর্যাদা রোধে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, “১৮ কোটি মানুষের প্রত্যাশার বোঝা বহনের শক্তি আল্লাহ তোমাদের দান করুন। ইনশাআল্লাহ, শিক্ষাপ্রতিষ্ঠানে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই আগামীর বাংলাদেশে ন্যায়বিচার নিশ্চিত হবে।”

সম্মেলনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, লেবার পার্টি, বিডিপি, জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে ড. চৌধুরী মাহমুদ হাসান, মুফতি কাজী ইবরাহীম, মাওলানা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর মতো বরেণ্য শিক্ষাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বগণ বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠন (IIFSO) সহ যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বিভিন্ন যুব ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। দুপুর ১টায় সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সফলভাবে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়।

ইএইচ

Link copied!