ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:২৫ পিএম

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই আবেদনপত্র জমা দেওয়া হয়।

ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি সাংবাদিকদের জানান, দেশের সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতেই তাঁদের দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, আমরা জনগণের রায়ের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এই নির্বাচনে অংশ নেওয়া আমাদের নৈতিক দায়িত্বের অংশ। নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোরালো দাবি জানান তিনি।

উল্লেখ্য, এর আগে একই আসনে বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী হিসেবে ঢাকা মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফলে ঢাকা-১৫ আসনে নির্বাচনী উত্তাপ এখন থেকেই অনুভূত হচ্ছে।

জেএইচআর

Link copied!