ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ২, ২০২৬, ০৭:৪৬ পিএম

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ স্থগিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ও নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আগামী ৯ জানুয়ারির পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

শুক্রবার দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। 

তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক প্রমুখ।

এর আগে, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশ করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত দলের এক বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে সেই কর্মসূচি স্থগিত করল দলটি।

আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার বক্তব্যে দেশের শিক্ষার পরিবেশ বজায় রাখা ও পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী কর্মসূচি শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ইএইচ

Link copied!