ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদ

সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২৬, ০৭:৫৩ পিএম

সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছি। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না, সে রকম কোনো শক্তি এর পেছনে আছে কি না, তা খতিয়ে দেখা হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এ জাতীয় ঘটনার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইলেও তারা সফল হবে না, জনগণ তা প্রতিহত করবে।

আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সে জন্য সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গত বুধবার (০৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!