ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদ

একটি দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য কৌশল খুঁজছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৬, ০৩:০৪ পিএম

একটি দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য কৌশল খুঁজছে
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজছে। তবে, আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না। 

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিন এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কোনো রকম সুযোগ দেব না এবং কোন ধরনের ষড়যন্ত্রের অংশও হতে দেব না। আপনাদের আমি সতর্ক করে দিতে চাই।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানের আয়োজন করে 'মায়ের ডাক' এবং 'আমরা বিএনপি পরিবার'।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে। এটা আমাদের ভদ্রতা, এবং তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা।

তিনি আরও বলেন, তারা বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেব না।

এএন

Link copied!