ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জুলাই মঞ্চের কমিটি পুনর্গঠন, মুখপাত্র হলেন আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:৪৩ পিএম

জুলাই মঞ্চের কমিটি পুনর্গঠন, মুখপাত্র হলেন আবু হানিফ

‘ভিন্ন দল ভিন্ন পথ: দেশের প্রশ্নে ঐক্যমত’ স্লোগান সামনে রেখে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লবে অংশ নেওয়া সর্বদলীয় এবং রাজনৈতিক-অরাজনৈতিক ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত জুলাই মঞ্চের ১২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। 

সোমবার এ কমিটি অনুমোদন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে আরিফুল ইসলাম তালুকদারকে আহ্বায়ক এবং সাকিব হোসাইনকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র হিসেবে আবু হানিফ এবং মুখ্য সংগঠক হিসেবে ওয়াসির আল মাসতুর দায়িত্ব পেয়েছেন। জুলাই মঞ্চের প্রথম জাতীয় কাউন্সিলের পূর্ব পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, গোলাম রহমান, নাজমুস সাকিব, শাহরিয়ার মান্নান আসিফ, আব্দুজ জাহের, ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক, জসিমউদ্দীন আকাশ, আরিফ হোসেন, আবুল কাশেম মজুমদার, নিজাম উদ্দিন, রুহুল আমিন লিফটন, আলহাজ মাসুম বিল্লাহ, অ্যাডভোকেট মো. মঈনুদ্দিন, এস এম শাহজালাল সাইফুল ও মোহাম্মদ আনোয়ার হোসেন।

যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন, রাকিব হোসেন গাজী, আলী হোসেন তন্ময়, হাসনাত খান, মাহবুব জনি, আবুল হাসান, রবিউল আউয়াল তুহিন, ফয়সাল আহমেদ রুপক, মো. খোকন মিয়া, মাহবুব আলম আকাশ, রাকিব মাহমুদ কালাম, হারুন অর রশিদ, জাকির হোসেন মারুফ, আহমেদ রাব্বি, আব্দুল জলিল স্বপন ও তাহমিনা আক্তার। 

এ ছাড়া যুগ্ম মুখপাত্র তাসমিয়া রহমান, মুখ্য সমন্বয়ক শাহরিয়ার আলম এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে সাংবাদিক নুরুল আমিন হাসান, নুরুজ্জামান ইমন, সালমান আহমেদ শুভ, মাওলানা আশরাফুল ইসলাম সাদ, মো. ফাহাদ ইসলাম, মো. আনারুল ইসলাম জীবন খান, আমিনুল ইসলাম তালুকদার, হাসিব মল্লিক, আকাশ চৌধুরী, শামসাদ জাহান তানিয়া, সারোয়ার হোসেন সানি, আনিসুর রহমান বাবু, সাকিব আল হাসান, ফরিদ ইকবাল রানা ও ফাইজা রহমান দায়িত্ব পেয়েছেন।

কমিটির যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন, আহমেদ আসহাব শোভন, শাহেদুর রহমান রাফি, মির্জা মুবিন, কাজী মো. ইমাম হোসেন ইলিয়াত, মুহাম্মদ আবদুল হামিদ সাফওয়ান, গাজী সারোয়ার হোসেন, ইশতিয়াক মো. তানভীর, ইব্রাহিম মাহমুদ, সারোয়ার জাহান নুর, সাদমান ফুয়াদ, ফয়সল আহমদ ও মো. আবু তালহা সরকার। মুখ্য প্রতিনিধি হিসেবে মেহেদী হাসান বাবু খাঁন, সালাউদ্দিন সালমান, মাওলানা নুরুল্লাহ মাহমুদ ও অ্যাডভোকেট হাবিবুর রহমান দায়িত্ব পালন করবেন।

শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে রয়েছেন, শাহীনা বেগম, জারতাজ পারভীন ও শিউলী আক্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফুয়াদ হাসান, আহত প্রতিনিধি সুরাইয়া আকতার আন্তা, আলেম সমাজ প্রতিনিধি মাওলানা মারুফ বিল্লাহ, কারাবন্দী সুরক্ষা প্রতিনিধি সায়ীদ আহমেদ শাহীন, সাধারণ ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান, কওমি ছাত্র প্রতিনিধি হাফেজ মুহাম্মদ নুহাদ, ঢাকেবি ছাত্র প্রতিনিধি নাহিদ আলম, যুব প্রতিনিধি মাওলানা জিয়াউর রহমান এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে শাহীন হাওলাদার অন্তর্ভুক্ত হয়েছেন।

এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ প্রতিনিধি আবু সুফিয়ান শিপন, গুম প্রতিরোধে সাজ্জাদ হোসেন, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে আব্দুল্লাহ আল আহাদ বিশ্বাস, বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে মাহমুদা সুলতানা কণিকা, মব ভায়োলেন্স প্রতিরোধে মো. জিনান, ধর্ষণ প্রতিরোধ ও নারী নিরাপত্তায় আফিয়া আয়েশা, মামলা বাণিজ্য প্রতিরোধে মিজানুজ্জামান শেখ, নিয়োগ বাণিজ্য প্রতিরোধে আরাফাত রহমান, আধিপত্যবাদ বিরোধী প্রতিনিধি মো. লিয়ান, বাজার সিন্ডিকেট নির্মূলে জুবায়ের মাহমুদ জয় এবং খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে বেলাল খান দায়িত্ব পেয়েছেন।

সমাজকল্যাণে মানিক হক সম্রাট, মানবাধিকার প্রতিনিধি আবু বকর সিদ্দিক, মানবকল্যাণে নাসিমা বেগম, স্বাস্থ্য সুরক্ষায় ডা. বিশ্বাস আবুল হাসান, ভোক্তা অধিকারে হাফিজুল ইসলাম, শিক্ষা উন্নয়নে জিল্লুর রহমান সুমন, প্রবাসী কল্যাণে নাজমুল ইসলাম সোহাগ, ক্রীড়া বিষয়ে মতিউর রহমান মামুন, নিরাপদ সড়কে আরিফুল ইসলাম আরিফ, ভাড়াটিয়া অধিকারে মো. শরীফুল ইসলাম, যাত্রী অধিকারে শামীমুল আলীম শামিম, পরিবেশে রেজাউল করিম, ধর্মীয় সম্প্রীতিতে অ্যাডভোকেট ইমরান আহমেদ ভুইয়া, ছিন্নমূল পুনর্বাসনে কামরুল হাসান এবং সামাজিক সংস্কারে আবু সাইদ মুসা মাহিন কাজ করবেন।

প্রতিনিধি হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন, আলামিন শেখ, মহসীন ভূঁইয়া, ইসমাইল হোসেন শান্ত, সরকার মুখলেস উদ্দিন মিয়া, দেওয়ান শরীফ, আকাশ শিকদার, আব্দুল্লাহ আল আবরার, আব্দুল্লাহ আল মামুন, নাইম উদ্দীন লিখন, মো. ইমদাদুল হক, মাসুদ রানা, সাদ্দাম হোসেন, জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, রুহুল আমিন, মানিক আহমেদ, এসকে লিমন ও আরিফুল ইসলাম (নওগাঁ)।

ইএইচ

Link copied!