ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদ

নির্দিষ্ট একটি দল অতি উচ্চাভিলাষী ও অনৈতিক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:২৬ এএম

নির্দিষ্ট একটি দল অতি উচ্চাভিলাষী ও অনৈতিক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতার মোহে অতি উচ্চাভিলাষী হয়ে উঠেছে। তারা অনৈতিক উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে আছে। 

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, সেই দলটির মধ্যে যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার তীব্র তাড়না কাজ করছে। তাদের এই লক্ষ্য পূরণে তারা বিভিন্ন অনৈতিক ও অবৈধ পন্থা বেছে নিয়েছে। ইতিমধ্যে দেশের কয়েকটি স্থানে জালিয়াতি ও ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনা হাতেনাতে ধরা পড়েছে এবং জড়িতদের সাজাও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের জালিয়াতি ও অপসংস্কৃতি বাংলাদেশের মানুষ আর কোনো দিন মেনে নেবে না। নির্দিষ্ট একটি দলের নেতাকর্মীরা এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে প্রমাণিত হয়েছে। গণতান্ত্রিক চর্চাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিন্ন পথে ক্ষমতা দখলের যে কোনো চেষ্টা জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ ও নিয়ম মেনে চলতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি পক্ষ নির্বাচনের স্বচ্ছতাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের এই উচ্চাভিলাষ দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং এটি অত্যন্ত নিন্দনীয় কাজ।

অবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শত বাধা ও চক্রান্ত সত্ত্বেও মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। অনৈতিক পন্থা অবলম্বনকারীদের জনগণ ব্যালটের মাধ্যমেই দাঁতভাঙা জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন। কক্সবাজার-১ আসনে নিজের জয় ও গণতন্ত্রের বিজয়ের ব্যাপারেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!