ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৩৯ পিএম

‘ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন’
বাংলাদেশ খেলাফত মজলিসের লগো। ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ নিন্দা জানান ।

তারা বলেন, ইরানের সার্বভৌম ভূখণ্ডে এ সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় স্বাধীনতা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এটি একটি স্বাধীন রাষ্ট্রের উপর নগ্ন আক্রমণ এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

মজলিসের শীর্ষ দুই নেতা বলেন, বিশ্ব রাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদী মনোভাব আবারও উন্মোচিত হয়েছে। শক্তির জোরে অন্য রাষ্ট্রের ওপর আগ্রাসন চালানো আধুনিক সভ্যতার জন্য লজ্জাজনক এবং বিশ্বশান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক।

নেতৃদ্বয় বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরাইলের আগ্রাসী নীতিকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে একতরফা শক্তির ভারসাম্য তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এই পক্ষপাতদুষ্ট নীতি অঞ্চলটিকে ক্রমাগত যুদ্ধ, অস্থিরতা ও মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরানে আজকের হামলা সেই ধারাবাহিক সাম্রাজ্যবাদী নীতিরই বহিঃপ্রকাশ।

আঞ্চলিক যুদ্ধের শঙ্কা প্রকাশ করে খেলাফত নেতারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইরানের সার্বভৌমত্বে হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়; এটি সমগ্র মুসলিম বিশ্বের নিরাপত্তা ও মর্যাদার ওপর আঘাত। এ আগ্রাসন অব্যাহত থাকলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার দায়ভার আগ্রাসী শক্তিকেই বহন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহ, বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোর নীরবতা গভীরভাবে উদ্বেগজনক। মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা গ্রহণ এখন সময়ের অপরিহার্য দাবি। একই সঙ্গে জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আগ্রাসী কর্মকাণ্ডের জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

সবশেষ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস আগ্রাসন বন্ধ, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহকে সচেতন, ঐক্যবদ্ধ ও ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এএন

Link copied!