ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ০৪:২৫ পিএম

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার এক শুভেচ্ছা বার্তায় বলেন, গতকাল ৩ এপ্রিল (শুক্রবার) মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ভারতের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
শফিকুর রহমান বলেন, আমি এই ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি। শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের তরুণ ফুটবলাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই সাফল্য জাতির জন্য গৌরবজনক।

বিরোধীদলীয় নেতা বলেন, শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের সাহসী ও মেধাবী ফুটবলাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ অর্জন জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

তিনি বলেন, দলের এই নজরকাড়া পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলায় এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিম ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

এএন

Link copied!