ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শাহবাগে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, এবি জুবায়ের ও মুসাদ্দেকের ওপর হামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৫৩ পিএম

শাহবাগে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, এবি জুবায়ের ও মুসাদ্দেকের ওপর হামলা

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছাত্রদলের একদল নেতাকর্মী এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট ছড়ানোর প্রতিবাদে মামলা করতে থানায় গিয়েছিলেন ডাকসুর সাবেক প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও সাইয়েদুজ্জামান আলভী। তাদের সঙ্গ দিতেই যুবাইর ও মোসাদ্দেক সেখানে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামলা করতে আসা ডাকসু নেতাদের দেখে থানায় অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং তাদের ওপর অতর্কিত হামলা শুরু করেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনরত কয়েকজন সংবাদকর্মীও হামলার শিকার হন বলে জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডাকসু নেতারা আত্মরক্ষার্থে থানার ভেতরে আশ্রয় নেন। এদিকে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী থানার বাইরে অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

জেএইচআর

Link copied!