ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুল

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে জামায়াত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০১:৫৩ পিএম

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে জামায়াত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে নির্বাচনের আগে থেকেই জামায়াত কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াতে আমির এবং তার দল কখনও সুস্থভাবে চিন্তা করতে পারে না।

শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি রাজনৈতিক শক্তি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা ছাত্র রাজনীতিতে উশৃঙ্খল আচরণের প্রবণতা তৈরি করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জামায়াতের আমিরের দেওয়া ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’ এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন।

এ সময় তিনি জানান, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি রাজধানীর নয়াপল্টনে একটি সমাবেশ করবে। সমাবেশটি দুপুরে অনুষ্ঠিত হবে এবং সেটি সফল করতে দলীয়ভাবে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ওই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি অপরাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান।

এম জি

Link copied!