ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৫, ২০২৬, ০৮:৫৯ পিএম

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন করে যুক্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্বরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান, ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক এম এ এইচ আরিফ, পাশাপাশি ওয়ারিয়র্স অব জুলাইয়ের একাংশ সদস্য।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল ‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান’।

তিনি জানান, তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় ড. মোহাম্মদ নাদিমুর রহমান সরাসরি উপস্থিত হতে পারেননি। তবে তিনি অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

এ ছাড়া সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় চার হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন। যদিও তাদের সবাই উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে সংগঠনটির প্রায় পঞ্চাশজন সদস্য সরাসরি অংশ নেন বলে জানানো হয়।

এ সময় এনসিপির পক্ষ থেকে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় দলটি।

এম জি

Link copied!