ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
জামায়াত আমির

চাঁদাবাজদের পরিচয় আমরা সবাই জানি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ০১:২৪ পিএম

চাঁদাবাজদের পরিচয় আমরা সবাই জানি

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,চাঁদাবাজদের পরিচয় আমরা সবাই জানি। এখানে তো আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না। এখানেই আমাদের সঙ্গে চলাফেরা করে, ওঠাবসা-বসবাস করা লোকেরাই চাঁদাবাজি করে। সংসদে আমি বলেছিলাম, সংসদ সদস্যরা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস করবে না। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর-১ শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা বাজারে ‘নীরব চাঁদাবাজির’ অভিযোগ তুলে ধরলে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিরোধ করতে হবে সম্মিলিতভাবে। ব্যবসায়ীরা চাইলে প্রতিরোধের জন্য আমরা প্রস্তুত আছি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, আমরা এ দেশের নাগরিক। এ দেশে বর্তমানে একটা সরকার প্রতিষ্ঠিত আছে। একটা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিরোধী দলে, সরকারে বিএনপি। আগের থেকে বাজার অস্থির। ইদানীং মনে হচ্ছে আরও একটু বেশি অস্থির। কেন অস্থির? এই যে একটা বিশাল মার্কেট রয়েছে। এখানে দোকানদার বলছেন নীরব চাঁদাবাজি আছে। কথা বলতে চান, তাদের চেপে রাখা হয়েছে।

তিনি বলেন, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ, তাদের এখন বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। আমাদের নাগরিক দায়িত্ব, জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা আজকে মহড়া দিতে আসিনি, বাজারটাকে বুঝতে এসেছি।

বাজার পরিদর্শনকালে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!