ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
এমপি মিলন

কারওয়ান বাজারে দৈনিক কোটি টাকা চাঁদাবাজি, নেতৃত্বে সরকারি দল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৬:৩২ পিএম

কারওয়ান বাজারে দৈনিক কোটি টাকা চাঁদাবাজি, নেতৃত্বে সরকারি দল

রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কোটি টাকা পর্যন্ত চাঁদাবাজি হয় বলে অভিযোগ করেছেন ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

সোমবার রাজধানীতে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট সংলাপে তিনি এ অভিযোগ তোলেন।

তিনি বলেন, আগে কারওয়ান বাজারে চাঁদাবাজির সঙ্গে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত ছিল, আর এখনো একই দলের লোকজন এসব নিয়ন্ত্রণ করছে। তার দাবি অনুযায়ী, বাজারের কয়েকটি পাইকারি মুরগির দোকান থেকেই মাসে প্রায় ৬০ লাখ টাকা চাঁদা তোলা হয়।

এমপি মিলন আরও অভিযোগ করেন, এসব চাঁদাবাজির বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ আগ্রহ দেখাচ্ছে না। এমনকি অভিযোগ জানাতেও নানা বাধার মুখে পড়তে হয় এবং এ বিষয়ে প্রকাশ্যে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এম জি
 

Link copied!