ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ১২:২২ পিএম

মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গতকাল সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসকে দেখে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে অবস্থানকালে গোলাম পরওয়ার বিএনপির এই নেতার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তাঁর চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

এ সময় তাঁর সঙ্গে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএন

Link copied!