ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
জামায়াত আমির

ইসলামী ব্যাংক রক্ষায় সবার আগে বুক পেতে দেবো

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩, ২০২৬, ০৯:৫০ পিএম

ইসলামী ব্যাংক রক্ষায় সবার আগে বুক পেতে দেবো

ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে আমিও রাস্তায় নামবো, সবার আগে আমি বুক পেতে দেবো বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার রাতে দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়, এটি দেশের মানুষের ব্যাংক। যারা ব্যাংকে আমানত রেখেছেন, প্রকৃতপক্ষে এটি তাদেরই প্রতিষ্ঠান। আমানতকারীদের স্বার্থ রক্ষার প্রশ্নে তিনি সব ধরনের গণতান্ত্রিক কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানান।

তিনি বলেন, যারা ব্যাংকে আমানত রেখেছেন, তাদের ওপর যদি কোনো অন্যায় করা হয়, তাহলে আমি নিজেও সবার আগে দাঁড়াব। প্রয়োজন হলে তাদের স্বার্থ রক্ষায় নিজের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করব।

জামায়াত আমির অভিযোগ করে বলেন, একজন স্বৈরশাসকের সহযোগী হিসেবে পরিচিত ব্যক্তিকে ইসলামী ব্যাংকের দায়িত্বশীল পদে বসানো হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ঋণখেলাপির পরিবারের কেউ কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পেতে পারেন।

ইসলামী ব্যাংকের পরিচালনা ও নেতৃত্ব নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোকে জনগণের আস্থা ও স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।

এম জি
 

Link copied!