ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
তারেক রহমান

আম ব্যবসা বন্ধে জামায়াত-শিবির নতুন ষড়যন্ত্র করছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৩:০৬ পিএম

আম ব্যবসা বন্ধে জামায়াত-শিবির নতুন ষড়যন্ত্র করছে

অনলাইনে নিজের আম ব্যবসাকে লক্ষ্য করে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পেজে তার ব্যক্তিগত নম্বর ছড়িয়ে দিয়ে বিরূপ পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। পোস্টে তিনি বলেন, কয়েক দফা চেষ্টা করেও তার আম বিক্রি বন্ধ করতে না পেরে এখন নতুন কৌশলে হয়রানি করা হচ্ছে।

পোস্টে তারেক রহমান লেখেন, ‘জামাতিদের নতুন ষড়যন্ত্র বিভিন্ন গ্রুপ পেজে আমার নাম্বার টা দিয়ে হয়রানি করছে। ৩ দফায় ষড়যন্ত্র করে বিক্রি থামাতে না পেরে এগুলো করছে রাজাকারদের উত্তরসূরীরা।’ 

একই পোস্টে তিনি ক্রেতাদের উদ্দেশে জানান, যারা আম কিনতে আগ্রহী তারা যেন সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, চলতি মৌসুমের ভালো মানের হিমসাগর আম সরবরাহ করবেন।

পোস্টের সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করেন তিনি।

এএন
 

Link copied!