ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৯:৫১ পিএম

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস ও সাইফ হাসান দারুণ শুরু করেন।

প্রথম ৩ ওভারে কোনো উইকেট হারানো ছাড়াই দল ৩৯ রান সংগ্রহ করে। তবে সাইফ ৮ বল খেলে ১২ রানে আউট হন।

লিটন দাস একাই দলের ব্যাটিংয়ে নেতৃত্ব দেন। ২৭ বলেই ফিফটি পূর্ণ করে লিটন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৪টি ফিফটি করার রেকর্ড গড়েন, যা আগে সাকিব আল হাসানের ছিল ১৩টি। আউট হওয়ার আগে ৪৬ বলে তিনি ৭৩ রান করেন, যার মধ্যে ৬ চারের পাশাপাশি ৪টি ছয়ও রয়েছে।

লিটনের সঙ্গে শামীম হোসেন ৪৪ রানের জুটি গড়েন, তবে দলের সংগ্রহ ১২১ রানে পৌঁছানোর পর আবার বৃষ্টি নামে। খেলা থমকে যায় এবং নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ পুনরায় শুরু না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে নেদারল্যান্ডসকে ৮ ও ৯ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছিল।

ইএইচ

Link copied!