ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নবম র‍্যাংকিংয়ের উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের বড় ব্যবধানে হার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ১২:০৯ পিএম

নবম র‍্যাংকিংয়ের উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের বড় ব্যবধানে হার

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে নারী এশিয়ান কাপের অভিষেক আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় হারের স্বাদ পেল বাংলাদেশ। 

ফুটবল র‍্যাংকিংয়ে নবম স্থানে থাকা শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। র‍্যাংকিংয়ে ১১২তম স্থানে থাকা বাংলাদেশের জন্য এই ব্যবধান বড় হলেও প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় ফলাফলটি অনাকাঙ্ক্ষিত ছিল না।

শুক্রবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে উত্তর কোরিয়া শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে। বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে আগের ম্যাচে ২-০ গোলে হারলেও দুর্দান্ত লড়াই করেছিল বাংলাদেশ। 

তবে আজ উত্তর কোরিয়ার আক্রমণাত্মক ফুটবলের সামনে রক্ষণভাগ বেশ চাপে ছিল। প্রথমার্ধে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বেশ কিছু দারুণ সেভ করেন। ভিএআর (VAR) প্রযুক্তির সহায়তায় উত্তর কোরিয়ার তিনটি গোল বাতিল না হলে প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু বিরতির ঠিক আগে অধিনায়ক আফিদা খন্দকারের ফাউলে পাওয়া পেনাল্টি এবং রক্ষণভাগের ভুলে টানা দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্থেও খেলার চিত্র অপরিবর্তিত থাকে। উত্তর কোরিয়ার আক্রমণভাগের তোড়ে ৬৩ ও ৬৪ মিনিটে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে তারা পঞ্চম গোলটি পূর্ণ করে। চীনের বিপক্ষে কিছু পাল্টা আক্রমণ দেখা গেলেও আজ বাংলাদেশের আক্রমণভাগ উত্তর কোরিয়ার বক্সে সেভাবে কোনো শট নিতে পারেনি। ঋতুপর্ণা চাকমা মাঠে থাকলেও বলের জোগান না থাকায় কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

কোচ পিটার বাটলার ম্যাচের প্রথমার্ধেই তিনটি পরিবর্তন করেও খেলার গতি ফেরাতে পারেননি। দুই ম্যাচে দুই জয়ে উত্তর কোরিয়া কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে। অন্যদিকে বাংলাদেশের পরবর্তী লক্ষ্য এখন উজবেকিস্তানের বিপক্ষে পয়েন্ট অর্জন করা। সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে ওঠার ক্ষীণ সম্ভাবনা টিকিয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই সাবিনাদের সামনে।

জেএইচআর

Link copied!