ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আইপিএল খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ২ ইংলিশ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ২৮, ২০২৬, ০৩:৫৯ পিএম

আইপিএল খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ২ ইংলিশ ক্রিকেটার

চুক্তিবদ্ধ হয়েও কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। এবার আইপিএল খেলতে দুই ইংলিশ ক্রিকেটারকে প্রস্তাব দেয়া হলেও তারা নাকি প্রত্যাখান করেছেন। দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এই তথ্যই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

আইপিএলের ১৯তম আসর শুরুর আগেই বড় ধরনের চোট সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একাধিক ক্রিকেটার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন, আবার অনেকেই চোটের কারণে প্রাথমিক পর্যায়ে খেলতে পারবেন না। এ কারণেই ওই ২ ক্রিকেটারের দ্বারস্থ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ডের জেমি স্মিথ ও জশ টাংকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো চোটে পড়া খেলোয়াড়দের বদলি হিসেবে দলে নিতে চেয়েছিল। তবে এই দুই ক্রিকেটারই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। উল্লেখ্য, আইপিএল ২০২৬ নিলামে তারা কেউই বিক্রি হননি। সেখানে স্মিথের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি এবং টাংয়ের ছিল ১ কোটি রুপি।

বেন ডাকেটকে দিল্লি ক্যাপিটালস ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। তবে আসন্ন আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ডাকেট জানান, ইংল্যান্ডের ঘরের মাঠের মৌসুমের আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। 

আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট এবং আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে আরও তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এছাড়া জুলাইয়ে ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচও রয়েছে তাদের সূচিতে।

এএন

Link copied!