ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হৃদয়-শামীমের ব্যাটিং ঝড়ে হেসেখেলে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৫৪ পিএম

হৃদয়-শামীমের ব্যাটিং ঝড়ে হেসেখেলে জিতল বাংলাদেশ

চট্টগ্রামে বড় লক্ষ্য তাড়া করে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ১৮২ রানের চ্যালেঞ্জ ছুঁয়ে ফেলে টাইগাররা ১২ বল হাতে রেখে, ৬ উইকেটের ব্যবধানে।

শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দ্রুত একটি উইকেট হারালেও কাটেনে ক্লার্ক ও ড্যান ক্লেভারের জুটিতে ম্যাচে ফেরে। দুজনেই অর্ধশতক তুলে দলকে শক্ত ভিত এনে দেন। ক্লার্ক ৩৭ বলে ৫১ এবং ক্লেভার ২৮ বলে ৫১ রান করেন। তবে মাঝের ওভারে বাংলাদেশি স্পিনারদের চাপে রানের গতি কমে যায়।

শেষ দিকে নিক কেলির ৩৯ ও জেমস ক্লার্কসনের ঝড়ো ২৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে কিউইরা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২টি এবং শেখ মেহেদী ১টি উইকেট নেন।

জবাবে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে বাংলাদেশ। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুত রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। সাইফ ১৭, লিটন দাস ২১ এবং তানজিদ তামিম ২০ রান করে ফিরলে স্কোর দাঁড়ায় ৭৭/৩।

এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। ইমন ২৮ রান করে আউট হলেও হৃদয় দায়িত্ব নিয়ে খেলতে থাকেন।

শেষ দিকে শামীম হোসেনের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচটি বাংলাদেশের দিকে নিয়ে আসে। তার ঝড়ো ইনিংসেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

এই জয়ের মধ্য দিয়ে বড় রান তাড়া করার আত্মবিশ্বাসও ফিরে পেল বাংলাদেশ, যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলটির জন্য বড় ইতিবাচক দিক।

এএন

Link copied!