ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আইপিএল ফাইনালের ভেন্যু বদল

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ৬, ২০২৬, ০৫:৪৬ পিএম

আইপিএল ফাইনালের ভেন্যু বদল

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ আসরের ফাইনাল ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি বেঙ্গালুরুতে হওয়ার কথা থাকলেও, এখন তা আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। তারা জানায়, স্থানীয় প্রশাসন ও রাজ্য ক্রিকেট সংস্থার কিছু বিশেষ প্রয়োজনীয়তার কারণে এই পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছর বেঙ্গালুরুর প্রধান স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন তরুণ সমর্থকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তবে চলতি মৌসুমে শহরটিকে পাঁচটি ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল।

এদিকে, প্লে-অফ সূচিও নির্ধারিত হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে কোয়ালিফায়ার-১ ম্যাচটি ২৬ মে ধর্মশালায় অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো ২৭ মে চণ্ডীগড়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে। একই ভেন্যুতে ২৯ মে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার-২, যেখানে কোয়ালিফায়ার-১ এ পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল ফাইনালে ওঠার জন্য লড়বে।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে পরিচিত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় এক লাখ ৩০ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন, যা ফাইনাল ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আইপিএল বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী ও জনপ্রিয় লিগ। এতে বিশ্বের সেরা ক্রিকেটাররা অংশগ্রহণ করেন এবং এটি আন্তর্জাতিকভাবে সম্প্রচারিত হয়। এছাড়া, বলিউড সংশ্লিষ্ট বেশ কিছু ফ্র্যাঞ্চাইজিও এই লিগের সঙ্গে যুক্ত, যা বিসিসিআইয়ের আয়ের বড় উৎস হিসেবে বিবেচিত।

এম জি

Link copied!