ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ১৪, ২০২৬, ০১:৫০ এএম

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়েছে। ক্রিকেটে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

বুধবার ১৩ মে ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আফ্রিদির হাতে এই পুরস্কার তুলে দেন।

পাকিস্তান ক্রিকেটে অবদানের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে নেতৃত্ব দেওয়ার বিষয়টিও এই সম্মাননায় মূল্যায়ন করা হয়েছে।

বিশেষভাবে স্মরণ করা হয় ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির অনন্য অবদান। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে তিনি বল হাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ বলে অপরাজিত ৫৪ রান করে পাকিস্তানকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদির ক্যারিয়ার ছিল বর্ণাঢ্য। ওয়ানডেতে ৩৯৮ ম্যাচে তিনি ৮ হাজার ৬৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৩৯৫ উইকেট। এছাড়া ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ১ হাজার ৪১৬ রান ও ৯৮ উইকেট।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। পাকিস্তান সুপার লিগ, আইপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং বিগ ব্যাশসহ বিশ্বের বিভিন্ন বড় টি-টোয়েন্টি লিগে খেলেছেন আফ্রিদি।

এম জি

Link copied!