ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০২:৫৩ পিএম

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোববার (১২ জুলাই) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। কে পাবে সেমিফাইনালের টিকিট, তা নিয়ে চলছে আলোচনা। এর মধ্যেই পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে।

অপ্টার ২৫ হাজার সিমুলেশনের মাধ্যমে করা বিশ্লেষণে আর্জেন্টিনাকে ম্যাচের মূল ফেবারিট হিসেবে দেখানো হয়েছে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসির দলের জয়ের সম্ভাবনা রয়েছে ৫৭ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা তুলনামূলক কম, মাত্র ১৮ দশমিক ৭ শতাংশ। একই সঙ্গে ২৪ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অপ্টা। আর এমন পরিস্থিতি তৈরি হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে অতিরিক্ত সময়ে।

শুধু কোয়ার্টার ফাইনালের ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টের হিসাবেও আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে অপ্টার সুপার কম্পিউটার। তাদের সিমুলেশন অনুযায়ী, সেমিফাইনালে পৌঁছে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াই চালিয়ে যাওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে সুইজারল্যান্ডের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৩০ দশমিক ৬ শতাংশ। কোয়ার্টার ফাইনালে জয় পেলে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার জয়ী দল।

তবে পরিসংখ্যান ও পূর্বাভাসে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও বিশ্বকাপের নকআউট পর্বে যেকোনো সময় পাল্টে যেতে পারে ম্যাচের চিত্র। তাই শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে, কোন দল সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নেবে।

এএন

Link copied!