ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০১:৫৯ পিএম

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা।

শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু সান্ত্বনার জয় পাওয়ার লড়াই নয়, বরং স্বাগতিকদের কাছে ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর কঠিন পরীক্ষা। সেই লক্ষ্যেই মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের লক্ষ্য থাকবে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় সংগ্রহের সুযোগ না দেওয়া।

এদিকে সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে দলে এসেছে নেতৃত্বের পরিবর্তন। এই ম্যাচে স্বাগতিকদের অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এম জি

Link copied!