ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০১:৪৭ পিএম

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট-লাখাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি ভারতীয় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে ঘটনার সময় কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে মিনহাজ উদ্দিন লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধভাবে প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার বাড়িতে যাই। পরে পুলিশ ও বিজিবিকে বিষয়টি জানানো হয়। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার পর গোয়াইনঘাট থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা তানভীর ফায়াজের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে অসৎ উদ্দেশ্যে মিনহাজ উদ্দিন প্রবেশ করলে খাসিয়ার গুলিতে তিনি আহত হন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসার সময় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এম জি

Link copied!