ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদে তৌসিফ কেয়ার ‘ঝালফ্রাই’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জুলাই ৩, ২০২২, ০২:৪১ এএম

ঈদে তৌসিফ কেয়ার ‘ঝালফ্রাই’

এবার ঈদুল আজহায় আরটিভির বিশেষ আয়োজনে থাকছে একক নাটক ‘ঝালফ্রাই’। ইমেল হকের রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় ঝালফ্রাই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। 

নাটকের গল্পে দেখা যাবে, ফারিয়া (কেয়া পায়েল) এবং রাফসান (তৌসিফ) দুজনই ফুডব্লগার। ফারিয়া কাজটি করে সঠিক বিচার-বিবেচনা করে। তবে রাফসান সব সময় চায়, যে করেই হোক, তার ভিউ বাড়াতে হবে। 

রাফসানের নানামুখী কর্মকাণ্ডের কারণে তার জনপ্রিয়তা বেশি আর খাবারের সঠিক রিভিউ করায় তার ভিউ কম। কিন্তু দুজনেই ফুডব্লগার হিসেবে ব্যাপকভাবে আলোচিত। 

এ দুজনকে নিয়ে একজন নির্মাতা ফুডবিষয়ক একটি কন্টেন্ট তৈরির জন্য আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে রাফসান বাকপটুতা দিয়ে ফারিয়াকে বারবার ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। এভাবেই তাদের দ্বন্দ্ব আরও প্রকট হয় এবং নানামুখী নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে গল্প।

Link copied!